সাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস

news-image

নিজস্ব প্রতিবেদক : চলছে মাঘ মাস, নেই শীতের কোনো দেখা। উল্টো গরমের অনুভূতিতে অনেকেই ভেবে নিয়েছেন বিদায় নিতে যাচ্ছে চলতি মৌসুমের শীত।

তবে আবহাওয়া অফিস বলছে, বায়ুপ্রবাহের কিছুটা তারতম্য হওয়ায় এমনটা ঘটেছে। যদিও এরইমধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের পূর্বাভাস আবারও পরিস্থিতি পরির্বতনের ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, রাজধানীতে শীতের অনুভূতি কমে গেছে এটা ঠিক। কিন্তু দেশের উত্তরাঞ্চলে শীত এখনও রয়েছে; যদিও তা কম। তাছাড়া ফেব্রুয়ারি পর্যন্ত দেশে শীতকাল। সে পর্যন্ত কমবেশি শীত থাকবে। এর মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তবে এটা এখনও গভীর সাগরে রয়েছে। সেখানে লঘুচাপ সৃষ্টি হলে আবহাওয়ার আরও কিছু পরিবর্তন হতে পারে।

লঘুচাপের প্রভাবে দেশের ওপর কী প্রভাব পড়তে পারে এমন প্রশ্নের জবাবে হাফিজুর রহমান জানান, লঘুচাপটি পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে এটি শ্রীলংকার দিকে যাবে। তবে আমাদের দিকে আসলে কিছুটা বৃষ্টি ঝড়াতে পারে এবং তাতে শীতের অনুভূতি আবারও তীব্রতর হতে পারে। তবে যাই ঘটুক ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কমবেশি শীত থাকবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময়ের মধ্যে সাগর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার