সাকিব ফেরায় স্বস্তি নির্বাচকদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ে সফর দিয়ে তিন সংস্করণের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন সাকিব। এরপর শ্রীলঙ্কায় সর্বশেষ টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে সাকিব খেলেছেন আইপিএলে। এবার জিম্বাবুয়েতে একমাত্র টেস্টের ১৭ সদস্যের দলে আছেন সাকিব। নিউজিল্যান্ড সিরিজের পর এ সিরিজ দিয়ে ছোট সংস্করণের ক্রিকেটেও ফিরছেন সাকিব।

আজ জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণের দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সাংবাদিকদের বলেছেন, ‘সেরা খেলোয়াড়কে তিনটা সংস্করণে পাচ্ছি, এটা আমাদের জন্য ইতিবাচক দিক। দলও এতে মানসিকভাবে চাঙা হবে। আশা করছি সাকিবের কাছ থেকে অনেক ভালো পারফরম্যান্স পাব। দলের পারফরম্যান্সও ভালো হবে ইনশা আল্লাহ।’

ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান এবার তিন সংস্করণেই সুযোগ পেয়েছেন। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শেখ জামালের জার্সিতে ১৩ ইনিংসে ১৫১ স্ট্রাইকরেটে ৩৪৬ রান করেছেন নুরুল। মে মাসে শ্রীলঙ্কা সফরে টেস্ট দলের সফরেও নুরুলকে অনুশীলনে দেখে নাকি মনে ধরেছে জাতীয় দলের কোচদের। ‘নুরুলের বর্তমান পারফরম্যান্স ভালো। শ্রীলঙ্কায় ওকে দেখে টিম ম্যানেজমেন্ট অনেক খুশি ছিল। আমরাও সন্তুষ্ট। বর্তমান পারফরম্যান্স দেখে চিন্তা করলাম, নুরুলের অন্তর্ভুক্তির প্রয়োজন আছে,’ বলেছেন মিনহাজুল।

জিম্বাবুয়েতে একমাত্র নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শামীম হোসেন। সাম্প্রতিক ফর্ম শামীমের জাতীয় দলের দুয়ার খুলে দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে ১০ ইনিংসে ১৪৯ স্ট্রাইকরেটে ১৮১ রান করেছেন এই তরুণ। এর আগে আয়ারল্যান্ড উলভস দলের বিপক্ষে বিসিবি ইমার্জিং দলের হয়েও ভালো খেলেছেন। আগে থেকেই শামীমের দিকে চোখ রাখছিলেন নির্বাচকেরা, ‘শামীম যখন যুব বিশ্বকাপ শেষে আমাদের হাই পারফরম্যান্সে (এইচপি) সুযোগ পান, তখন থেকেই তাঁকে দেখা হচ্ছিল। আয়ারল্যান্ড উলভস সিরিজে বেশ ভালো করেছেন। এরপর আমাদের এখানে যেসব সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ হয়েছে, সেখানে ভালো করেছেন। ওনার যে দক্ষতা, আশা করি জাতীয় দলে জন্য বেশ সহায়ক হবে।’

প্রশ্ন উঠেছে, ওয়ানডে দলে সৌম্য সরকার ও মেহেদী হাসানের না থাকা নিয়ে। দুজনই শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। প্রমাণের সুযোগ না দিয়েই জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁদের। মিনহাজুল অবশ্য তাঁর ব্যাখ্যায় বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের একজন বাড়তি বাঁহাতি স্পিনারের চাহিদা ছিল। আর সে ভাবনায় তাইজুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে কারণে আমরা সৌম্যকে বাদ দিয়েছি। ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে অন্তর্ভুক্ত করেছি নুরুলকে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান