সাকিব-ফিজরা হোটেলে, মুশি-রিয়াদ মাঠে

news-image

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের আগের গত দুদিনে প্রতিটি দলের অধিনায়কই এসেছেন সংবাদ সম্মেলনে। ভারতের রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম, আফগানিস্তানের মোহাম্মদ নবী। আজ দুবাই আইসিসি একাডেমিতে হওয়া ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নয়, এলেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

আগামীকাল শারজায় আফগানিস্তান-ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচ শারজায় হলেও এখনো ভেন্যুতেই যাওয়া হয়নি বাংলাদেশের। অবশ্য এটি বড় কোনো ইস্যুও মনে করছেন না শ্রীরাম। আজ সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমি মনে করি না এতে বড় কোনো সমস্যা হবে। নিজেদের গেম কৌশল নিয়ে আমরা খুবই পরিষ্কার কীভাবে খেলতে হবে। আমরা অনেক ম্যাচ খেলেছি শারজায়। অনুশীলন সুযোগসুবিধা শারজায় খুব একটা ভালোও নয়। বরং এখানে সুযোগ-সুবিধা ভালো।’

ভেন্যুতে যাওয়া দূরে থাক, ম্যাচের আগের দিন আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ করেছে ঐচ্ছিক অনুশীলন। এই অনুশীলনে ছিলেন না সাকিব, মোস্তাফিজুর রহমানসহ পেস বোলিং বিভাগের কেউই। ম্যাচের আগের দিন ঝালিয়ে নিতে দেখা গেল মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমনের সঙ্গে স্পিনার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেনকে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান