সাকিব-তামিমের সমস্যা কী সেটাই জানি না : পাপন

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে দ্বন্দ্ব আছে। সেজন্য ড্রেসিংরুমের পরিবেশ ভালো না। ড্রেসিংরুমের গ্রুপিং নিয়ে সবচেয়ে চিন্তিত বলে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ওই সমস্যা সমাধানে সোমবার সাকিব ও তামিমের সঙ্গে আলাদা করে কথা বলেছেন বিসিবি বস পাপন। এরপর সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন যে, সাকিব এবং তামিমের মধ্যে সমস্যা কী নিয়ে সেটাই তিনি জানেন না। পাপন বলেছেন, দুই ক্রিকেটারের থেকে বিষয়টি তিনি শুনতেও চাননি। তাদের দ্বন্দ্বের বিষয়টি মিডিয়ার থেকে শোনা বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘তাদের মধ্যে কী সমস্যা সেটাই তো জানি না। জানতেও চাইনি। সমস্যা জানলে তো একটা উপায় বের করার চেষ্টা করতাম। ওদের সঙ্গে আমি কথা বলেছি। ওরা আমাকে আশ্বস্ত করেছে যে, তাদের মধ্যে যা-ই থাকুক তা খেলায় কোন ধরনের প্রভাব ফেলবে না।’

পাপন মনে করেন, জাতীয় দলের ড্রেসিংরুমে কোন গ্রুপিং নেই। তামিমরাও সেটাই জানিয়েছেন। জাতীয় দলে মাত্র ১৫ জন ক্রিকেটার থাকে, গ্রুপিং করবে কীভাবে। তবে তাদের দ্বন্দ্বের কারণে অন্য ক্রিকেটাররা একটু অস্বিস্তিতে থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি, ‘ক্রিকেটাররা অনেক সময় আলাদাভাবে সাকিব ও তামিমের সঙ্গে কথা বলতে দ্বিধা করে। সাকিব-তামিমের কোন সমস্যা নেই। কিন্তু ক্রিকেটাররা দ্বিধায় পড়ে যায়। সেজন্য ওদের (সাকিব-তামিম) সঙ্গে কথা বলেছি।’

বিসিবি সভাপতি বলেছেন, সাকিব ও তামিমের মধ্যে দ্বন্দ্বের কথা তিনি মিডিয়া থেকে শুনেছেন, ‘তিন বছর আগেও ড্রেসিংরুমে সমস্যা দেখিনি। তিন বছর ধরে আমি দলের সঙ্গে নেই। আগে তো ড্রেসিংরুমে, হোটেলে ওদের সঙ্গেই থাকতাম। ড্রেসিংরুমের সম্পর্ক ভালো না এটা বাইরে থেকে শোনা। মিডিয়িার থেকে বেশি শোনা। ওদের সমস্যা আছে, মিডিয়ার এমন কেউ নেই যে এটা জানে না। আমার মধ্যেও বিষয়টি নিয়ে অস্বস্তি ছিল। সেজন্য বিষয়টি নিয়ে কথা বলেছি।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার