সাকিব-তামিমদের নতুন ব্যাটিং কোচ হচ্ছেন সিডন্স!

news-image

স্পোর্টস ডেস্ক : গুঞ্জনটা আগেই উঠেছিল। বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে আবার ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। আজ সাকিব-তামিমদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স সরে যাওয়ায় সত্যি হতে চলেছে সেই গুঞ্জন। আবারও জাতীয় দলের অনুশীলনে ব্যাটারদের পরামর্শ দিতে দেখা যাবে এ অস্ট্রেলিয়ানকে?

গত ডিসেম্বরে বিসিবি প্রধান নাজমুল হাসান সিডন্সকে ফেরানোর ঘোষণা দেওয়ার পর থেকেই তার ফেরার প্রভাব কী হতে পারে, সেটি নিয়ে জল্পনা ছিল। বিসিবি সূত্রে জানা গিয়েছিল, সিডন্স শেষ পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই কাজ করবেন। সে ক্ষেত্রে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচের দায়িত্বে থাকা প্রিন্সের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন উঠছিলই।

অবশ্য জানা গেছে, বিসিবির পরিকল্পনা ছিল, প্রিন্সকে জাতীয় দল থেকে সরিয়ে হাই পারফরম্যান্স দলের অথবা বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচ করা হবে।

প্রিন্স চলে যাওয়ায় এ দুটি জায়গা নিয়ে হয়তো বিসিবিকে নতুন করে ভাবতে হবে। তবে আরেক দিক দিয়ে বিসিবির একটা কাজ সহজই হয়ে গেল। জাতীয় দলের ব্যাটিং কোচের ফাঁকা জায়গায় যে এখন জেমি সিডন্সই আসছেন, তা নিয়ে আর কোনো সংশয়ই রইল না।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি অবশ্য বলেছেন, ‘মাত্রই আমরা প্রিন্সের সিদ্ধান্তটি জানলাম। আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করব।’ বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, সিডন্সই হতে যাচ্ছেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। বিসিবির সঙ্গে তার চুক্তি দুই বছরের।

বিসিবি এখনো দায়িত্ব বুঝিয়ে না দিলেও বাংলাদেশে এসে এরই মধ্যে নিজের কাজ শুরু করে দিয়েছেন সিডন্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ দেখেছেন, গিয়েছেন সিলেটেও।

এবার ব্যাটিং কোচের দায়িত্বে এলেও এর আগে ২০০৭ সাল থেকে চার বছর বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বেই ছিলেন এই অস্ট্রেলিয়ান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান