সাকিবের রহস্যময় পোস্টে ফেসবুক তোলপাড়

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চেনা ফর্মে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে কিছুটা কারিশমা দেখাতে পারলেও ব্যাট হাতে একেবারেই অনুজ্জ্বল তিনি।

কিউইদের বিপক্ষে ৪র্থ ওয়ানডেতেও পারফর্ম ভালো হয়নি সাকিবের। পর পর দুই ম্যাচে উইকেটশূন্য তিনি।

এরইমধ্যে জানা গেল, পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব। ৪র্থ ম্যাচে হাতের আঙুলের পুরোনো ব্যাথায় ফের চোট পেয়েছেন তিনি।

সেই চোটের কারণে এই ম্যাচটিতে খেলবেন না সাকিব-এমনটাই জানিয়েছে বিসিবি সূত্র।

এমন খবরে যখন দুশ্চিন্তায় পড়েছে সাকিবভক্তরা, তখন নিজের ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট দিলেন সাকিব।

যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যেখানে দেখা গেছে, সাদা কেটস জুতা পরা দুই পায়ের ছবি। আলপনা খচিত সাদা রঙের টাইলসের ওপর দাঁড়িয়ে কেউ।

মানুষটি যে সাকিব নিজেই তা পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেছেন সাকিব। লিখেছেন, বুঝতে পারছি না, আমার জুতা বেশি সুন্দর নাকি ফ্লোর? আপনাদের কি মনে হয়?

ছবির তলায় জবাব পোস্ট করছেন সাকিবের ভক্ত-অনুরাগীরা। কেউ বলছেন ফ্লোর, কেউ বলছেন জুতা।

অনেকে দুটোই একই রঙের জানিয়ে বলেছেন, দুটোই সুন্দর।

তবে অনেকে উল্টো সাকিবকে প্রশ্ন ছুড়েছেন- জুতা বা টাইলসের বিজ্ঞাপন দিচ্ছেন নাকি?

রিজভি রাজ নামে একজন লিখেছেন, জুতাগুলো সুন্দর কিন্তু জুতার রঙ আর টাইলসের রঙ একই লাগছে। কোনটাই সুন্দর লাগছে না বস!

আপেল মাহমুদ লিখেছেন, সাকিব ভাই যেহেতু জুতা পড়েছেন তাই জুতাই বেশি সুন্দর ✌️

শাখাওয়াত মিশু লিখেছেন, দুটোই ভালো লাগছে। তবে এ দুটো তুলনার রহস্য কি? সেটা জানা দরকার।

মজার ছলে মারুফ ইসলাম ইফতি নামে একজন লিখেছেন, গত সপ্তাহে মসজিদ থেকে আমার এইরকম এক জোড়া জুতা চুরি হয়ে গিয়েছিল সাকিব ভাই…. ? নিজেরগুলো সাবধানে রাখবেন।

ফারজানা লিখেছেন, বিজ্ঞাপনটা জুতার নাকি টাইলসের- কিছুদিন পর জানা যাবে ?

এভাবে পোস্টের ৩ ঘণ্টার মধ্যেই জমা পড়েছে ১৭ হাজার কমেন্ট। এক লাখ ২২ হাজার রিয়েক্ট জমা পড়েছে ইতোমধ্যে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান