সাকিবের দলে খেলবেন মিলার

news-image

স্পোর্টস ডেস্ক : লম্বা সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে আইপিএলের সর্বশেষ আসরে তিনি দল পাননি। আইপিএলে দল না পেলেও নাইট রাইডার্সদের মালিকাধীন মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছেন সাকিব।

বাংলাদেশী এই অলরাউন্ডারের পর এবার ডেভিড মিলারকেও দলে ভেড়ালো লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ২০২৪ মৌসুমের জন্য প্রোটিয়া এই ব্যাটারকে দলে টেনেছে তারা। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সবশেষ মৌসুমে দল হিসেবে ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলস। বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা বড় বড় তারকা থাকার পরও পয়েন্ট টেবিলের ছয়ে থেকে শেষ করেছিল তারা। এবার অবশ্য শিরোপা জিততে চায় দলটি। যে কারণে নতুন মৌসুমের আগে সাকিব কিংবা মিলারের মতো তারকা ক্রিকেটারদের দলে নিতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে গত মৌসুমের দল থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করা হয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়, স্পেনসার জনসন এবং অ্যাডাম জাম্পাকে। স্থানীয় ক্রিকেটার হিসেবে এবারও লস অ্যাঞ্জেলসের হয়ে খেলতে দেখা যাবে আলী খান, উন্মুখ চাঁদ, নীতিশ কুমার, সাইফ বাদর এবং শ্যাডলি ফন শালকভিকদের।

এ ছাড়া ডেরন ডেভিস, আদিত্য গণেশ, ম্যাথু টর্ম, কর্ন ড্রাইদেরও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ৫ জুলাই থেকে পর্দা উঠবে এমএলসির দ্বিতীয় আসরের। এদিকে কদিন আগে আইসিসির লিস্ট ‘এ’ মর্যাদা পেয়েছে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে টেস্ট খেলুড়ে না হয়েও এমন স্বীকৃতি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান