সাকিবকে হারের ‘দায়’ দিয়ে বরিশালের ফেসবুক পোস্ট

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে ব্যাট-বলে ভালো ফর্মে ছিলেন সাকিব আল হাসান। তিনে-চারে ও পাঁচে ব্যাট করে রান পেয়েছেন তিনি। কিন্তু কোয়ালিফায়ারে যাওয়ার ম্যাচে ব্যাটে নামেননি সাকিব। মিরাজ এবং ফ্লেচার কিংবা মিরাজ-মাহমুদুল্লাহ জুটির পর কেন বাঁ-হাতি ব্যাটার ক্রিজে আসেননি সেটা একটা বড় প্রশ্ন।

ভক্তদের মনে ওই প্রশ্ন জাগা স্বাভাবিক। কিন্তু সাকিবকে একপ্রকার ‘হারের দায়’ দিয়ে ওই প্রশ্ন তুলেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। দলটির নিজস্ব ফেসবুক পেজে প্রশ্ন তোলা হয়েছে, নিজে ব্যাটিংয়ে না নেমে বিপিএলে নতুন যোগ দেওয়া রাজাপাকশেকে কেন ব্যাটিংয়ে নামানো হলো!

ওই পোস্ট অবশ্য পরেই মুছে ফেলা হয়েছে। যে পোস্টে লেখা হয়েছে, ‘সাকিব আল হাসানকে একটি প্রশ্ন।

১৫.১ ওভার এবং বরিশালের রান ১২৬/৩। নাজমুল আবেদিন (কোচ) বলেছেন যে, ওটা অধিনায়কের কল (কে নামবেন), আপনি ভালো ছন্দে ছিলেন এবং বিপিএলের একজন অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু আপনি ব্যাটে না নেমে নতুন দলে যোগ দেওয়া রাজাপাকশেকে ব্যাটে পাঠিয়েছেন, যিনি আগে কখনও বিপিএল খেলেননি। আপনি ডোয়াইন প্রিটোরিয়াসকেও ব্যাটে পাঠাননি, যিনি আগের ম্যাচটা বাঁচিয়েছেন। দলের বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু হারের কারণ হচ্ছে আপনার অকার্যকর ব্যাটিং অর্ডারে পরিবর্তন। সাকিবের কাছে একটি প্রশ্ন- আপনি কি এই হারের দায় এড়াতে পারেন?’

পরে পোস্টটি অনাকাঙ্খিত জানিয়ে বরিশাল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, দলের অফিশিয়াল ফেসবুক পেজে একজন এডমিন অধিনায়ক সাকিবকে নিয়ে অনাকাঙ্খিত পোস্ট দিয়েছিল, যেটা হতাশাজনক। পোস্টটি ডিলিট করে এডমিনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কারণ দর্শাতে বলা হয়েছে।

এরপর অফিসিয়াল ফেসবুক পেজে আরেকটি পোস্ট দিয়ে বরিশাল কর্তৃপক্ষ লিখেছে, ‘যাই ঘটুক আপনি আমাদের কিং ছিলেন এবং আছেন। আপনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দিয়ে যাবেন। শতশত সমালোচনা হবে। কিন্তু আমাদের গল্পে আপনিই সেরা। আশা করছি ভক্তদের সামনে আপনি আরও ভালো মুহূর্ত উপহার দেবেন।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার