সাংবাদিক শিরিনকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিরিনের মরদেহ পশ্চিম তীরের রামাল্লা শহরে আনা হয়। এ সময় তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শহরে ভিড় করেন হাজারো মানুষ। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

গত বুধবার ইসরায়েলি সেনারা জেনিন শহরে অভিযান চালায়। সংবাদ সংগ্রহের জন্য সেখানে ছিলেন শিরিন আবু আকলেহ। ওই সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

জেনিন শরণার্থীশিবিরে সংঘর্ষের সময় আবু আকলেহর মৃত্যুর দায় ফিলিস্তিনিদের ওপর চাপিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের পক্ষ থেকে এ ঘটনার যৌথ তদন্তের কথা বলা হয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে যৌথ তদন্তে অস্বীকৃতি জানিয়েছে।

রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় প্রাঙ্গণে শিরিনকে শ্রদ্ধা জানাতে কূটনীতিক ও রাজনীতিবিদেরা উপস্থিত ছিলেন। ফিলিস্তিনি পতাকায় মোড়ানো তাঁর কফিন শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় হাজারো মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলি শিরিনের মাথায় লাগে। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। আল-জাজিরার পক্ষ থেকে একে ঠান্ডা মাথায় খুন বলা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান