সাংবাদিক রোজিনাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

news-image

আদালত প্রতিবেদক : সরকারি নথি সরানোর অভিযোগ প্রমানিত না হওয়ায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। সম্পতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট (সিএমএম) আদালতে পুলিশ এ প্রতিবেদন দাখিল করেছেন। যা আজ বুধবার জানা গেছে।

আদালতের শাহবাগ থানা পুলিশের জেনারেল রেকডিং অফিসার (জিআরও) নিজাম উদ্দিন জানান, মামলায় তারা একটি চূড়ান্ত রিপোর্ট (এফআরটি) পেয়েছেন। আগামী ১৫ নভেম্বর প্রতিবেদনে উপর শুনানি হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মে বিকেল সাড়ে ৩টায় রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তারা দীর্ঘসময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানাননি। পরে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাংবাদিকরা সচিবালয়ের বাইরে জড়ো হয়ে রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকে রাখার প্রতিবাদ করেন।

রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের পিএসের রুম থেকে থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। এরপর মধ্য রাতে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়। ওই মামলায় ১৮ মে রোজিনা ইসলামের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর ওই বছর ২০ মে জামিন শেষে ২৩ মে ঢাকা মহানগর ম্যাজিষ্ট্রট বাকী বিল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকায় এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলামকে অন্তঃবর্তীকালীন জামিনের আদেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান