সাঁতারের পোশাকে সৌদি আরবে নারীদের ফ্যাশন শো

news-image

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দেশটিতে এ আয়োজন করা হয়। খবর খালিজ টাইমসের

 

সৌদি আরবের পশ্চিম উপকূলের একটি দ্বীপে সেন্ট রেগিস রেড সি রিসোর্টে বড় একটি সুইমিংপুলের পাশে করা হয়েছিল এই আয়োজন। সেখানে ‘রেড সি ফ্যাশন উইক’ চলছে। এই আয়োজনের দ্বিতীয় দিনে (শুক্রবার) নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল।

 

মরক্কোর পোশাক নকশাকার ইয়াসমিনা কানজালের নকশা করা লাল, গোলাপি, সবুজ, কমলা, নীল, ধূসরসহ নানা রঙের সাঁতারের পোশাকে একে একে হাজির হন নারী মডেলরা।

এএফপিকে ইয়াসমিনা কানজাল বলেন, ‘আমরা এই আয়োজনে আরব বিশ্বকে প্রতিনিধিত্ব করা অভিজাত ও মার্জিত সাঁতারের পোশাক দেখাতে চেয়েছি।’

এই আয়োজনে যুক্ত থাকতে পেরে নিজেকে বেশ ‘গর্বিত’ মনে করছেন কানজাল। তিনি বলেন, সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শোতে অংশ নেওয়া সৌদি আরবে একটি ঐতিহাসিক ঘটনা। কেননা দেশটিতে এবারই প্রথম এমন কোনো আয়োজন করা হয়েছে।

এক দশকেরও কম সময় আগে সৌদি আরবের নারীদের শরীর ঢাকা পোশাক পরতে হতো। এখন দেশটি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এই আয়োজনকে সংস্কারের পথে দেশটির এক ধাপ এগিয়ে যাওয়া বলছেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান