সস্তায় ফাইনালের টিকিট ছেড়ে দিচ্ছেন ভারতীয় সমর্থকরা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সেমিফাইনালে ওঠার পর অনেকেই ধরে নিয়েছিলেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশ। তবে পাকিস্তান জায়গা করে নিলেও হতাশ করে ভারত। আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হতে হয় রোহিত শর্মাদের।

সেই ভারত-পাকিস্তান ফাইনাল ভেবে ভেবে অস্ট্রেলিয়ায় বসবাসকারী অনেক ভারতীয় সমর্থকরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টিকিট কিনে রেখেছিলেন। কিন্তু প্রিয় দল না থাকায় সস্তায় টিকিট বিক্রি করে দিচ্ছেন তারা।

ভারত-পাকিস্তানের খেলা হলে এমসিজিতে দর্শক ঠাসা হওয়ার সম্ভাবনা ছিল। তবে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে সেই সম্ভাবনা দেখতে পারছেন না কেউই। ফলে ভারতীয়রা টিকিট বিক্রি করতে উঠে পড়ে লেগেছে।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, মাত্র ১০ অস্ট্রেলীয় ডলার বা ৫০০ ভারতীয় রুপিতে টিকিট বিক্রি করে দিতে চাইছেন ভারতীয় সমর্থকরা। শুধু এখানেই থেমে নেই, টিকিটের সঙ্গে বিনামূল্যে বিয়ার দেওয়ার প্রতিশ্রুতিও আছে। এছাড়া ক্রেতা চাইলে তার বাড়িতে গিয়ে টিকিট দিয়ে আসার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

ভারত ম্যাচের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, অ্যাডিলেডের বাইরে চিৎকার করে ডেকে ডেকে ফাইনালের টিকিট বিক্রির চেষ্টা করছেন ভারতীয় সমর্থকরা। অনেকে বিনামূল্যে লাঞ্চ, বিয়ারের প্রতিশ্রুতি দিচ্ছেন।

সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায়, ভারত বিদায় নেওয়ার পর রাতারাতি টিকিটের দাম অনেকটাই কমে গিয়েছে। এমসিজিতে অনেক টিকিট কেটেছিলেন ভারতীয়রা। এক হারে তারা আগ্রহ হারিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার