সর্বসাধারণের জন্য পদ্মা সেতু খুলবে ২৬ জুন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে আগামী ২৫ জুন। তবে সর্বসাধারণের জন্য স্বপ্নের সেতুতে উঠতে অপেক্ষা করতে হবে আরও একদিন।

পদ্মা সেতু উদ্বোধনের পরের দিন অর্থাৎ ২৬ জুন সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে পদ্মা সেতু। বুধবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন। তবে ওই দিনই পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে না।

সচিব আরও আরও, প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন শেষে চলে যাওয়ার পর যান চলাচলের উন্মুক্তের সময় প্রজ্ঞাপন দিয়ে জানানো হবে, সেটা হতে পারে পরদিন সকাল ৬টা থেকে।

মঞ্জুর হোসেন আরও বলেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে দুইটি অনুষ্ঠান করা হবে। একটি সেতুর মাওয়া প্রান্তে অন্যটি জাজিরা প্রান্তে। মাওয়া প্রান্তের অনুষ্ঠানটি হবে সুধী সমাবেশ, শুধুমাত্র প্রধানমন্ত্রীই সেখানে কথা বলবেন। এরপর মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল উদ্বোধন করবেন তিনি।

তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী পদ্মা সেতু পার হয়ে বেলা ১১টায় জাজিরা প্রান্তের সমাবেশে যোগ দেবেন। সেখানে একটি উদ্বোধনী ফলক ও ম্যুরাল থাকবে, যেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাজিরা প্রান্তে আয়োজিত সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনের সবগুলো অনুষ্ঠান একই দেশের ৬৪ জেলায় সরাসরি সম্প্রচার করা হবে বলেও সচিব জানান।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার