সরাইলে জমি থেকে ড্রেজারে কাটছিলেন মাটি, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ফসলি জমি থেকে ড্রেজারে মাটি কাটার সময় মাটি চাপায় মো: আকরাম মিয়া সুজন(১৬) নামে এ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে হরষপুর এলাকার মো: হারুন মিয়ার ছেলে। (৫ ফেব্রুয়ারি) বিকালে  উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্হানীয়রা জানায়, এক ঠিকাদার লোকের মার্ধ্যমে ড্রেজারে মাটি কাটা কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন সুজন। প্রতিদিনের মত উচালিয়াপাড়া ফসলি জমির মাঠে (মুইনার) এলাকায়  ড্রেজার মেশিনে মাটি কাটার সময় পাড় ভেঙ্গে ধসের ঘটনা ঘটে। এসময় মাটির নিচে চাপা পড়া সুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করে। সে ইসলাাবাদ গোগদ এলাকায় নানার বাড়িতে থাকতেন।
সরাইল  থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাটি চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান