সরাইলে চোর সন্দেহে গণপিটুনি, এক যুবকের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে বজলু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার  রাত ৩ টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় গণপিটুনি সুজন (২৪) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত বজলু চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আলী আফজলের ছেলে এবং আহত সুজন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন,  চোর সন্দেহে বজলু নামের এক যুবক গণপিটুনিতে মারা গেছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। হাজেরা নামক এক মহিলার বাড়িতে চুরি করতে গেলে এই গণপিটুনির ঘটনা ঘটে।
ওসি আরোও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বজলুর পরিবারের লিখিত অভিযোগের প্রাপ্তিতে তদন্ত স্বাপেক্ষে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান