সরাইলের বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

news-image

আমিরজাদা চৌধুরী : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত এবং অপর ৫ জন গুরুতর আহত হয়েছে। আহত ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তির পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহতদের সবাই এক পরিবারের। দূর্ঘটনার পর পরই মহাসড়কে যান চলাচল বন্ধ বন্ধ হয়ে যায়। দূর্ঘটনার প্রায় এক ঘন্টা পর যান চলাচল শুরু হয়। তবে এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 
খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ  সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান- আজ শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে সিলেটের বিয়ানীবাজার অভিমুখী একটি যাত্রীবাহী কোচের সাথে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া শহরগামী একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রো চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় মাইক্রোবাসের ৫ যাত্রী। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ৫ জনের অবস্থাই গুরুতর। তারা হচ্ছেন অর্জুন পাল(৫০),তার স্ত্রী দীপিকা পাল(৩০),তার কন্যা জয়া পাল(২০),ছেলের বউ নন্দিতা পাল(২৮),নাতি অভ্রদ্বীপ পাল(৭)। আহতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার বাসিন্দা। 


 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার