সরকার সমর্থক ছয় দলের নতুন জোট

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার সমর্থক হিসেবে পরিচিত ছয়টি রাজনৈতিক দল ‘লিবারেল ইসলামিক জোট’ গঠন করেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জোটের আত্মপ্রকাশ হয়। জোটটির নেতৃত্বে রয়েছে নানা আলোচনার জন্ম দিয়ে সম্প্রতি নির্বাচনের কমিশনের নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

জোটের বাকি শরিকরা হলো ইসলামী ঐক্যজোটের একাংশ, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)। বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নতুন জোটের চেয়ারম্যান হয়েছেন। তিনি আওয়ামী লীগ জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির আত্মীয়।

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী হয়েছেন জোটের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র। তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের দায়িত্বে রয়েছেন। সরকারের সমর্থক হিসেবে পরিচিত তাঁর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট। বাকি শরিক দলের প্রধানদের জোটের কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন জোটের নেতারা সরকারের সুরে ড. মুহাম্মদ ইউনুসের সমালোচনা করেন। তাঁর পক্ষ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিবৃতিদাতা ব্যক্তি এবং নোবেল জয়ীদের নিন্দা করেন। আগামী নির্বাচন সুষ্ঠু করতে বিদেশিদের তৎপরতার সমালোচনা করেন।

মিছবাহুর রহমান চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ড. ইউনুসের পক্ষে হিলারি ক্লিনটনের বিবৃতি প্রত্যাখ্যান করছি। তাঁর বিবৃতি বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ, মজলুম জনগোষ্ঠীর ন্যায়বিচার ও অভ্যন্তরীণ বিষয়ের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।

তিনি বলেন, নবগঠিত জোট শুধু নির্বাচনী নয় বরং মুক্তিযুদ্ধের পক্ষে সমমনা উদারপন্থীদের জোট। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। তবে তত্ত্বাবধায়ক সরকার চাই না। সব রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, লিবারেল ইসলামিক জোট সব আসনে প্রার্থী দেবে। আমরা চাই বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক।

সৈয়দ সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ আলম নূরী আল সুরেশ্বরী, বিজেডি চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, কেএসপি চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরী, ন্যাপ ভাসানী চেয়ারম্যান হাসরত খান ভাসানী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান