সরকারের ব্যর্থতার চিত্র দিনদিন জনগণের কাছে স্পষ্ট হচ্ছে : জিএম কাদের

news-image

সোহেল রশীদ,রংপুর : জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারকে প্রমাণ করতে হবে তারা কারও কাছে জিম্মি নয়। সরকারের ব্যর্থতার চিত্র দিনদিন জনগণের কাছে স্পষ্ট হচ্ছে। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।’

বুধবার সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে রংপুর এসে দর্শনাস্থ পল্লীনিবাসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, ‘সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহণ শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে। মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ‘শুধু পেঁয়াজ নয় নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে চলেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলেই এই পরিস্থিতি।’

পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পল্লীনিবাসে শায়িত সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন।

এসময় রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার