সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে করা রিট খারিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না- গণ প্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কিশোরগঞ্জের এক ব্যক্তির করা রিট সরাসরি খারিজ করে আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল হাই। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার আরপিও’র (চ) ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর যাওয়ার পর তিন বছর অতিবাহিত না হয়ে থাকে।

গত ৪ আগস্ট আরপিও’র ওই বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) থেকে জাতীয় পার্টির প্রার্থী নুরুল কাদের সোহেল। রিটে মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।

আদশের পরে আইনজীবী আব্দুল হাই সাংবাদিকদের বলেন, শুনানিতে আমারা বলেছিলাম সরকারি চাকরি থেকে অবসরের পর যে কোনো ব্যক্তি সাধারণ নাগরিক হয়ে যান। তাদের নির্বাচন করতে সময় বেঁধে দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। কারণ রিটাকারী নুরুল কাদের সোহেল সরকারি চাকরিজীবী ছিলেন না। তিনি রাজনৈতিক কর্মী। তার বিক্ষুব্ধ হওয়ার কারণ নেই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার