সরকারি কর্মকর্তাদের গাড়ির জ্বালানি খরচ কমলো ২০ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তাদের গাড়ির জ্বালানি খরচ ২০ শতাংশ কমিয়ে দিয়েছে সরকার। ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই খরচ কমানো হয়েছে বলে আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের জন্য পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট বাবদ বরাদ্দের ৮০ শতাংশের বেশি খরচ করা যাবে না। এছাড়া এ খাতে বেঁচে যাওয়া অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না বলেও জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে।

বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে ইতোমধ্যে মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সবাইকে বিদ্যুৎ ব্যবহারসহ অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান