সময়মতো ফুল না ফোটায় মালিদের সাজা দিলেন কিম

news-image

অনলাইন ডেস্ক : সময়মতো ফুল না ফোটায় বাগানের মালিদের ছয় মাস লেবার ক্যাম্পে কাজ করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সাজা পেয়েছেন দায়িত্বে থাকা আরও কয়েকজন।

গত ১০ ফেব্রুয়ারি এ খবর প্রথম প্রকাশ্যে আনে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে। পরে সংবাদমাধ্যমটির বরাতে একই খবর প্রকাশ করে যুক্তরাজ্যের ডেইল মিরর, ডেইলি মেইলও।

খবরে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বাবা কিম জং-ইলের জন্মদিন। স্থানীয়ভাবে এটি ‘ডে অব দ্য শাইনিং স্টার’ বা উজ্জ্বল তারার দিন বলে পরিচিত। প্রতি বছর এ দিনটি মহাধুমধামে উদযাপন করে উত্তর কোরিয়া। এবারের আয়োজনের কেন্দ্রে থাকার কথা ছিল ‘কিমজঙ্গিলিয়া বেগোনিয়াস’ নামে একটি ফুল, যার নামকরণই হয়েছে কিম জং উনের বাবার নামে।

ডেইলি এনকে’র খবর অনুসারে, সময়মতো কিমজঙ্গিলিয়া না ফোটায় এবারের ‘ডে অব দ্য শাইনিং স্টার’র আয়োজনে ফুলটি সরবরাহ করা যাবে না শুনে বেজায় ক্ষেপেছে কিম প্রশাসন। এটি চাষের দায়িত্বে থাকা মালীদের কঠিন সাজা দিয়েছে তারা।

বলা হচ্ছে, সামসু কাউন্টির হান নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি কিমজঙ্গিলিয়া ও কিমিলসুঙ্গিয়া ফুল চাষে ব্যবহৃত একটি গ্রিনহাউজের ব্যবস্থাপক ছিলেন। তাকে ছয় মাস লেবার ক্যাম্পে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কিমজঙ্গিলিয়া ফুলটি জাপানি উদ্ভিদবিজ্ঞানী কামো মোটোতেরু উদ্ভাবন করেছিলেন। তিনি উত্তর কোরিয়ার প্রয়াত নেতাকে অত্যন্ত সম্মান করতেন এবং তার সম্মানে ২০ বছর গবেষণা করে ফুলের নতুন জাতটি উদ্ভাবন করেন। এটি মূলত দক্ষিণ আমেরিকার টিউবারাস বেগোনিয়ার একটি হাইব্রিড জাত।

কিমজঙ্গিলিয়া চাষের জন্য গ্রিনহাউজে তাপমাত্রা ও আর্দ্রতা সাবধানতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে হয়। তবে হান তার দায়িত্বে অবহেলা করায় সময়মতো ফুল ফুটছে না বলে অভিযোগ করা হয়েছে।

জানা যায়, কিমের বাবার এবারের জন্মদিন আরও বড় পরিসরে উদযাপনের সিদ্ধান্ত হয় গত মাসে। এসময় সামসু কাউন্টিকে কিমজঙ্গিলিয়া ফুলের একটি প্রদর্শনীর আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়।

হান বলেছেন, তিনি আগেই জানিয়েছিলেন, সময়মতো ফুল ফোটানো সম্ভব হবে না। কিন্তু উচ্চপর্যায়ের কর্মকর্তারা তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেন। পরে হানকে ছয় মাস লেবার ক্যাম্পে কাটানোর নির্দেশ দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার