সমুদ্রতটে স্নান পোশাকে নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : দিগন্ত বিস্তৃত সমুদ্রতট। টলিপাড়ার হাঁকডাক থেকে দূরে অবসর যাপন। স্নানপোশাকে গায়ে রোদ। খোলা চুলে খেলেছে নোনা হাওয়া। ঠোঁটে লাল লিপস্টিক। চোখ ঢেকেছে রোদচশমায়। চেনা ছকের খানিক বাইরে লেন্সবন্দি নুসরাত জাহান। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেই ফের শিরোনামে সাংসদ-অভিনেত্রী।

স্নানপোশাকের উপর ক্রুশের কাজ করা সাদা রঙের ছোট জামায় কিছু ঢাকা, কিছু খোলা বাসন্তী নুসরাত। ছবি দিয়ে লিখেছেন, ‘আমাকে সমুদ্রের কাছে ফিরিয়ে নিয়ে চল।’

অর্থাৎ ছুটি কাটিয়ে নয় বরং বেড়াতে যাওয়ার পুরনো ছবি দিয়েই আপাতত সন্তুষ্ট থাকছেন ব্যস্ত অভিনেত্রী।

বাড়িতে একরত্তি ছেলে, বাইরে পেশাগত একাধিক দায়িত্ব— সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ নেই নুসরাতের। গত ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে তার ‘স্বস্তিক সংকেত’। আপাতত হাতে একগুছ ছবির কাজ। সেই ব্যস্ততার মাঝেই ফিরে দেখলেন পুরনো স্মৃতি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান