সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ আবেদন করা হয়। তবে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

গত ১৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, এক দফা দাবি আদায়ে আংশিক কর্মসূচির হিসেবে আগামী ২৮ তারিখ শনিবার মহাসমাবেশ করব। এরপর আমাদের মহাযাত্রা শুরু হবে। সরকারের পদত্যাগ না ঘটিয়ে আমরা আর বাড়ি ফিরে যাবো না। এটি যুগপৎ আন্দোলনের কর্মসূচি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান