সমশের- তৈমূরকে ‘জাতীয় বেইমান’ বললেন তৃণমূল বিএনপির ৬০ প্রার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ৬০ প্রার্থী দলটির চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে যোগাযোগ বন্ধের অভিযোগ তুলেছেন। দলটির চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমূর আলম খন্দকারকে ‘জাতীয় বেইমান’ আখ্যা দিয়ে আরও নানান অভিযোগ করেন তারা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির ৬০ প্রার্থী পক্ষে এ অভিযোগ জানানো হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৭ প্রার্থী।

আলোচনা সভায় তৃণমূল বিএনপির ৬০ প্রার্থীর পক্ষে বলা হয়, ‘আমরা নির্বাচনী ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু তৃণমূল বিএনপির চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমূর আলম খন্দকার জাতীয় বেইমান। তারা আমাদের নির্বাচনী মাঠে নামিয়ে এখন আমাদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।’

তারা আরও বলেন, ‘আমরা বিশেষ সংবাদ মাধ্যমে জানতে পেরেছি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও মহাসচিব বিএনপির সঙ্গে আঁতাত করে সব প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছেন। এ অবস্থায় আমরা তৃণমূল বিএনপির সব প্রার্থী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই সমস্যা সমাধানের জন্য তার হস্তক্ষেপ কামনা করছি। যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হই।’

অভিযোগের বিষয়ে তৃণমূল বিএনপির ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘এটা চক্রান্ত। এরা এলাকায় নির্বাচনী কাজ না করে ঢাকায় এসে ধান্দা করছেন। ঢাকা-১৫ আসনের তৃণমূল বিএনপি মনোনীত খন্দকার এমদাদুল হল সেলিম এই সংবাদ সম্মেলন করিয়েছেন। ব্যানারে লেখা দলের কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর আলম মজুমদার ও ভাইস চেয়ারম্যান ডা. শেখ হাবিবুর রহমানের নাম। কিন্তু তারা উপস্থিত নেই। আমরা গতকাল রাতে উনাদের সঙ্গে কথা বলেছি, উনারা বলেছেন আসবেন না।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান