সময় বাড়ল একাদশে ভর্তির, বেশি টাকা নিলে ব্যবস্থা

news-image

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আগে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারণ করা ছিল। এখন সেটা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড ১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা বৃদ্ধি করে ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো। ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে নম্বরপত্র, প্রশংসা পত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র গ্রহণ না করতেও কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করতে বলা হয়েছে। তবে কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই উপযুক্ত প্রামাণ্য সনদ দাখিল করতে হবে।

এছাড়া সোমবার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করালে সেই কলেজের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিওভুক্তি বাতিল করা হবে।

নীতিমালা অনুযায়ী, মফস্বলের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সর্বসাকুল্যে এক হাজার টাকা, জেলা সদরে দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকার বেশি নেয়া যাবে না। মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে নেওয়া যাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা নন এমপিও বাংলা মাধ্যমের প্রতিষ্ঠানে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নেওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ