সময়টা এখন তিশার

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয় ক্যারিয়ারে নানা মাত্রিক চরিত্রে কাজ করে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন তানজিন তিশা। ছিলেন আলোচনায়ও। আর নতুন বছরের (২০২৩) শুরুটাও হয়েছে তার কাজের প্রশংসার মধ্য দিয়ে। তিশা অভিনীত ‘কঞ্জুস’ নাটকটি মাত্র চার দিনে ৮০ লাখেরও বেশি দর্শক দেখেছে।

আর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসায়ও সিক্ত হচ্ছেন তানজিন তিশা। বলা যায়, বর্তমান সময়টা এখন এই অভিনেত্রীর। মহিদুল মহিমের পরিচালনায় নাটকে তিশার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।

তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। এ কারণেই যুক্ত হওয়া। প্রচারের পর ভালো সাড়া পাচ্ছি। মাত্র চার দিনেই এত দর্শক! ভাবতে বেশ ভালো লাগছে। মনে হয়, নাটকটি বেশ বড় সাফল্য পাবে।

নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখানে তিন বাচ্চার মা। তাই শুটিংয়ের আগে ডায়েট কন্ট্রোল করা ছেড়ে দিয়েছিলাম, যাতে করে মোটা দেখা যায়। এ ছাড়া এতে পান খেয়ে শুটিং করতে হয়েছে। পান মুখে নিয়ে সংলাপ বলা, আমার জন্য কিছুটা কঠিন ছিল।’

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘এত অল্প সময়েই দর্শকেরা কাজটিকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, যেটা সত্যি অনেক আনন্দের। চেষ্টা করেছি চেনা-জানা একটা গল্পকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে। আশা করি, কিছুটা হলেও পেরেছি।’

এদিকে বরাবরের মতো এ বছরও ভালো গল্পের সঙ্গে যুক্ত থাকতে চান তানজিন তিশা। তার ভাষ্য, ‘পরিকল্পনা করে কিছু হয় না। এই বছরও দর্শকদের এমন কিছু কাজ উপহার দিতে চাই, যেগুলো দিয়ে তারা আমাকে মনে রাখবেন।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান