সব বাধা অতিক্রম করে ন্যাটোতে ফিনল্যান্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সব বাধা অতিক্রম করে ন্যাটোর সদস্য হতে পারলো ফিনল্যান্ড। দেশটি বর্তমানে ন্যাটোর ৩১তম সদস্য। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে ন্যাটোর সদর দপ্তরের সামনে ফিনল্যান্ডে পতাকা দেখা যাবে। খবর বিবিসির।

মঙ্গলবার (৪ এপ্রিল) ন্যাটোতে যোগ দেওয়ার নথি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টিনি ব্লিঙ্কেনের কাছে হস্তান্তর করে সব ধরনের প্রক্রিয়া শেষ করেছেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্টো।

বিশ্বের বৃহত্তম সামরিক জোটটির প্রধান জেন্স স্টলটেনবার্গ এটিকে ফিনল্যান্ডের নিরাপত্তা, নর্ডিক নিরাপত্তা এবং সামগ্রিকভাবে ন্যাটোর জন্য একটি ভালো দিন বলে অভিহিত করেছেন।

গত বছরের মে মাসে অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার হামলার পর ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। তবে তুরস্কের আপত্তিতে সুইডেন এখনো সদস্য হতে পারেনি।

নিয়ম অনুযায়ী, নতুন কোনো দেশকে ন্যাটোয় যোগ দিতে হলে এর সব সদস্যের অনুমতি প্রয়োজন। তবে ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক ও হাঙ্গেরি।

ফিনল্যান্ডের বিষয়ে গত মাসেই সবুজ সংকেত দিয়েছিল হাঙ্গেরির পার্লামেন্ট। ৩০ সদস্যের জোটে বাকি ছিল কেবল তুরস্ক। গত সপ্তাহে তারাও আপত্তি তুলে নেয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার