সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন মালিঙ্গা

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় বলে দিলেন লাসিথ মালিঙ্গা। এতে কালো-সোনালি ঝাঁকড়া চুলে একটু অস্বাভাবিক বোলিং অ্যাকশনে বিষাক্ত ইয়র্কারগুলি আর দেখা যাবে না।

মঙ্গলবার এক টুইট বার্তায় অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন লঙ্কান এই তারকা পেসার। মালিঙ্গার নেতৃত্বে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শ্রীলঙ্কা।

টুইটারে তিনি লেখেন, ‘টি-টোয়েন্টির জুতা জোড়া তুলে রাখছি। সব ধরনের ক্রিকেট থেকে সরে যাচ্ছি। আমার এই যাত্রাপথে যাদের পাশে পেয়েছি, সবাইকে ধন্যবাদ। তরুণ প্রজন্মকে আমার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করার জন্য মুখিয়ে আছি।’
এর আগে ২০১১ সালের ২২ এপ্রিলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। ২০১৯ সালের ২৬ জুলাই ওয়ানডে থেকে অবসর নেন এই তারকা। এর আগে আইপিএল থেকেও অবসর নিয়েছিলেন মালিঙ্গা।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ ১০৭ উইকেট শিকার করেন মালিঙ্গা। ১০৬ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার হয়ে ৩০ টেস্টে শিকার করেন ১০১ উইকেট। ২২৬টি ওয়ানডেতে অংশ নিয়ে শিকার করেন ৩৩৮ উইকেট। আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১০৭ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান