সব দায়িত্ব আমার না : সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : ফাইনাল ধরে এশিয়া কাপে পা রাখলেও সবার আগে সুপার ফোর থেকে বিদায় লেখা হয়েছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জিতে দেশে ফিরতে চান টাইগার অধিনায়ক সাকিব। জিততে না পারলে আসরটি গণ্য হবে চূড়ান্ত ব্যর্থতা হিসেবে।

অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে যার প্রভাব পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সাকিবও মনে করেন, এশিয়া কাপে ব্যর্থতার প্রভাব বিশ্বকাপে পড়তে পারে। এই প্রভাব যাতে না পড়ে সেজন্য করণীয় কী এমন প্রশ্নে সব দায়িত্ব তার একার না বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ঢাকায় ছুটি কাটিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কলম্বো যাওয়া সাকিব বলেছেন, ‘সব দায়িত্ব আমার না। যার যার দায়িত্ব আছে। সেগুলো ঠিকঠাক করতে হবে। সবাই যার যার জায়গা থেকে ভালো করতে পারলে, ব্যক্তিগত পারফরম্যান্স সমন্বয় করতে পারলে আমি আশাবাদী দল (বিশ্বকাপে) ভালো করবে।’

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘অবশ্যই জেতার চেষ্টা করবো। ভারতের বিপক্ষে জিতে দেশে যেতে চাই। এর বেশি কিছু এই ম্যাচ থেকে চাওয়ার নেই।’ এশিয়া কাপ নিয়ে সন্তুষ্টি, অসন্তুষ্টির বিষয়ে বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার বলেন, ‘এগুলো মিডিয়ায় বলার বিষয় না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে সমাধানের চেষ্টা করবো।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান