সব জিম্মিকে মুক্তির বিনিময়ে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল। এছাড়া জিম্মিদের মুক্তি দিলে হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারকেও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়ছে তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুদ্ধ বন্ধ ছাড়াও দখলদার ইসরায়েলের কারাগারে বন্দি থাকা কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিষয়টিও রাখা হয়েছে প্রস্তাবে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের জিম্মি চুক্তির প্রধান আলোচক গাল হির্স্‌চ জিম্মিদের পরিবারকে জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় নতুন এই প্রস্তাবটি দেওয়া হয়। প্রস্তাবটিকে ‘নিরাপদ প্রস্থান চুক্তি’ ও ‘প্ল্যান বি’ নাম দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, “আলোচনায় কঠোরতা এবং জিম্মিদের জীবনের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে আমরা আরেকটি প্রস্তাব দেব যেটি তাদের মুক্তির সময় কমিয়ে আনবে এবং দ্রুত সময়ের মধ্যে চুক্তি হবে। চুক্তিটি তখনই হবে যদি ইয়াহিয়া সিনাওয়ার গাজা ছাড়েন এবং যুদ্ধ বন্ধ করেন। এরমাধ্যমে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারব এবং হামাসের নেতৃবৃন্দ নিরাপদে গাজা থেকে বের হয়ে যেতে পারবে।”

এর আগেও সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তাব দিয়েছিল দখলদার ইসরায়েল। কিন্তু হামাস তাদের বিশ্বাস করে না। দলটি মনে করে যদি ইসরায়েল তাদের সব জিম্মিকে ফিরিয়ে নেয় তাহলে তারা গাজায় নতুন করে আবারও বর্বরতা শুরু করবে। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি