সব আপস হয়ে গেছে, কোনো চিন্তা নেই : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি? ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ। তলে তলে সব আপস হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, যথাসময়ে নির্বাচন হবে।’

মঙ্গলবার (৩ অক্টোবর) আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের দম ফুরিয়ে গেছে, তারা যত ষড়যন্ত্র করুক না কেন যথাসময়েই নির্বাচন হবে। ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ।’

ওবায়দুল কাদের বলেন, ঢাকার সাথে দিল্লির আপস হয়ে গেছে। দিল্লির যেমন বাংলাদেশের দরকার আবার বাংলাদেশেরও দিল্লিকে প্রয়োজন রয়েছে। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি খেলায় ফাউল করছে। নিষেধাজ্ঞার হুমকি-ধমকি শেষ।

কাদের বলেন, মির্জা ফখরুলের গলা নরম হয়ে গেছে। মানুষ বুঝে গেছে, বিএনপির লাফালাফিতে কোনো লাভ হবে না। বিএনপি ক্ষমতায় আসলে আবার চুরি করবে, গণতন্ত্র গিলে খাবে, বিদ্যুৎ গিলে খাবে, মুক্তিযুদ্ধকে গিলে খাবে। বিএনপির মতো হাঁটুভাঙা দল, কোমর ভাঙা দল ফাইনাল খেলতে পারবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান