সবার আগে কোপার দল দিল ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার এবারের আসর শুরু হতে বাকি আর মাস দেড়েক। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের জন্য সবার আগে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছেন।

নিয়মিত সবাই স্কোয়াডে থাকলেও ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসেমিরো এবং টটেনহামের স্ট্রাইকার রিচার্লিসন। এছাড়া দরিভালের জায়গা হয়নি সৌদির আল-হিলালের হয়ে খেলা নেইমার জুনিয়রের। তাকে ছাড়াই কোপা আমেরিকায় খেলতে যাচ্ছে ব্রাজিল। তবে দীর্ঘদিন পর চোট থেকে সেরে উঠা আলিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল। তরুণ সেনসেশন এন্ড্রিকও দলে জায়গা করে নিয়েছেন।

২০ জুন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার এবারের আসর। ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোপা মিশন শুরু হবে। যেখানে গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলবে সেলেসাওরা। গ্রুপ ডি-তে তাদের সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। কোপার আগে ৯ ও ১৩ জুন যথাক্রমে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, বেন্তো, এডারসন

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গুইলহের্মা আরানা, ওয়েন্দেল, বেরালদো, এডার মিলিতাও, গাব্রিয়েল, মার্কুইনহোস

মিডফিল্ডার: আন্দ্রেস পেরেরা, ব্রুনো গুইমারেস, দগলাস লুইস, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা

ফরোয়ার্ড: এন্ড্রিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার