সবজির ব্যাগে মিললো কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদিঘীর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার জংশন স্টেশনের বটগাছের নিচে একটি সবজিভর্তি ব্যাগের ভিতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে স্টেশনের বটগাছ তলায় যাত্রীদের বসার স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি বাজারের সবজিভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের একফ্রেমে জোড়া লাগনো ১০টি কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

মূর্তিটি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান