সবজির দাম কমেনি, বেড়েছে আদা-রসুনের

news-image

নিজস্ব প্রতিবেদক : বাজারে রয়েছে সবজির পর্যাপ্ত সরবরাহ। যে অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছিলেন, সেই বৃষ্টিও নেই এখন। তারপরও কাঁচা পেঁপে ছাড়া সব ধরনের সবজির দাম ৬০ টাকার ওপরে। কোনো কোনোটির দাম দেড়শ টাকার কাছাকাছি। শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সম্প্রতি বৃষ্টির কারণে গত সপ্তাহে সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছিল। সেই বাড়তি দর এখনও আছে। বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কয়েকটির দাম ১০০ টাকার বেশি।

বাজারে প্রতি কেজি গোল বেগুন ৯০ থেকে ১০০ টাকা, লম্বা বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়শ ও পটোল ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ও বরবটি ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে কদর কম থাকা সবজি মুলার কেজিও ৬০ টাকা রাখছেন বিক্রেতারা। এ ছাড়া প্রতি কেজি টমেটোর দাম ১২০ থেকে ১৪০ টাকা, শিম ১৫০ থেকে ১৬০ টাকা এবং গাজরের কেজি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজিটি।

নতুন করে বাঁধাকপি ও ফুলকপি আসা শুরু হয়েছে বাজারে। তবে সেগুলো আকারে খুবই ছোট হলেও দামে চড়া। এক পিস বাঁধাকপি ও ফুলকপি কিনতে খরচ পড়বে ৫০ থেকে ৬০ টাকা। এ ছাড়া প্রতি পিস লাউ কিনতে ৬০ থেকে ৭০ টাকা; আর জালি কুমড়ায় ৪০ থেকে ৫০ টাকা খরচ পড়বে।

শাকের দামও কম নয়। প্রতি আঁটি লাল শাক ২৫ টাকা, ডাটা শাক ২৫ টাকা, পুই শাক ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা জানান, গ্রীষ্ফ্ম আর বর্ষাকালীন সবজির মৌসুম প্রায় শেষ। এখন শীতের সবজি আসা শুরু হয়েছে। তবে পরিমাণে খুব কম। এ কারণে দাম বাড়তি। তাছাড়া সরবরাহে টান পড়ায় প্রতি বছরের মতো শীতের আগে দাম কিছুটা বেশি থাকে।

এখনও দাম কমেনি ফার্মের ডিমের। গত সপ্তাহের মত প্রতি হালি ৫০ আর ডজন ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি জাতের মুরগির কেজি ২৯০ থেকে ৩১০ টাকা।

সবজির মত দাম বেড়েছে আদা-রসুনেরও। আদার দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকার মতো। গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া আদার কেজি দাঁড়িয়েছে ১৪০ টাকায়। আমদানি করা আদার কেজি ১০০ থেকে বেড়ে হয়েছে ১৩০ টাকা। রসুনের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আমদানি করা রসুনের কেজি দাম বেড়ে হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশি রসুনের দাম ১৪ শতাংশ বেড়েছে। আদার দাম বেড়েছে আট থেকে ১৪ শতাংশ। সবজি আর আদা রসুনের মত মাছের বাজারও কিছুটা চড়া দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার