সবচেয়ে বেশি সম্পদের মালিক মৌসুমী!

mosumiবিনোদন প্রতিবেদক : ঢালিউডের নায়ক-নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমী। জানা যায়, তার বর্তমান সম্পদ তিন কোটি ৯৫ লাখ টাকা। তবে মৌসুমী সর্বোচ্চ সম্পদের মালিক হলেও সর্বোচ্চ করদাতা হিসেবে আছেন অভিনেতা মাহফুজ আহমেদের নাম। তিনি কর দিয়েছেন ২০ লাখ ৩৩ হাজার টাকা। যা অন্যান্য শিল্পীর তুলনায় বেশি। তিনি আয় দেখিয়েছেন ৮৭ লাখ ৫৪ হাজার টাকা।

সম্প্রতি তারকাদের দাখিল করা ২০১৩-১৪ করবর্ষের আয়কর নথি পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সর্বোচ্চ সম্পদের দিক দিয়ে মৌসুমীর পরই আছেন মনির হোসেন খান। তার সম্পদের পরিমাণ দুই কোটি আট লাখ টাকা।

তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন নিয়মিত সংবাদ পাঠিকা রেহনুমা কামাল আহম্মেদ। তার সম্পদের পরিমাণ এক কোটি ৯৪ লাখ টাকা।

সোহেল রানার সম্পদ এক কোটি ২৭ লাখ টাকার। কণ্ঠশিল্পী শুভ্র দেবের আছে এক কোটি ২৪ লাখ টাকার সম্পদ।

এরপরই আছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি তার সম্পদ দেখিয়েছেন ৯৪ লাখ টাকা।

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের পর আছেন যথাক্রমে অভিনেত্রী আলেয়া ফেরদৌসী, তার সম্পদের পরিমাণ ৯০ লাখ চার হাজার টাকা। কণ্ঠশিল্পী শাহনাজ বেলী, তার সম্পদের পরিমাণ ৮৮ লাখ তিন হাজার টাকা এবং অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ, তার সম্পদের পরিমাণ ৭৯ লাখ ৭৬ হাজার টাকা।

করদাতা হিসেবে মাহফুজ আহমেদের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেতা জাহিদ হাসান। তিন ৬৪ লাখ ৮৪ হাজার টাকা আয় দেখিয়ে কর দিয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার টাকা। ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান করদাতা হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন। তার আয় ৪০ লাখ ৬৪ হাজার টাকা এবং আয়কর দিয়েছেন ৯ লাখ ৪৭ হাজার টাকা।

এদিকে পঞ্চম অবস্থানে আছেন শাবনুর (কাজী শারমিন নাহিদ)। তার আয় ২৯ লাখ ৪২ হাজার টাকা এবং আয়কর দিয়েছেন ছয় লাখ ৩১ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার