সপ্তাহজুড়ে থাকবে শীতের দাপট, পঞ্চগড়রে বইছে শৈত্যপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : শৈত্যপ্রবাহের হাত ধরে স্বাগত জানালো খ্রিস্টীয় নতুন বছর ২০২২। মূলত সদ্যবিদায়ী বছরের শেষদিনেই উত্তরের দুই জেলায় শৈত্যপ্রবাহ বইতে শুরু করে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৫ থেকে ৬ জানুয়ারি অর্থাৎ সপ্তাহজুড়ে থাকতে পারে শীতের দাপট, কারণ এ সময়ে তাপমাত্রা টানা কমাতে পারে।

শনিবার (১ জানুয়ারি) দেশের পঞ্চগড় ও মৌলভীবাজার- এই দুটি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এটা চলতি শীত মৌসুমে দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ। এর আগে ১৯ ডিসেম্বর ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ হয়। কিন্তু দুদিনের ব্যবধানে তা দূরও হয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দেশের কুড়িগ্রাম ও পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলয়িসাস, কুড়িগ্রামের রাজারহাটে ছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার পৌষের ১৭ তারিখ। এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকালে রাজারহাটে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে ওঠে শৈত্যপ্রবাহ দূর হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘তবে শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে। শনিবার পঞ্চগড় ও মৌলভীবাজারে শৈত্যপ্রবাহ বইছে।’

তিনি বলেন, ‘আগামী ৫/৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ নতুন নতুন অঞ্চলে বিস্তৃতি লাভ করতে পারে। এ সময়ে শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বইবে। তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামার অর্থাৎ শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করার আশঙ্কা নেই। ৫ থেকে ৬ জানুয়ারির পর তাপমাত্রা একটু বাড়তে পারে।’

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশ থাকতে পারে। এ সময়ে সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার