সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও ভোট দিতে পারলেন না ২ শতাধিক নারী

news-image

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার ৫নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণে জটিলতার কারণে ভোট দিতে না পেরে কয়েকশ ভোটার বাড়িতে ফিরে গেছেন। ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ থাকলেও ভোট দিতে না পেরে ৬টা পর্যন্ত ২ শতাধিক নারী ভোটারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে পাইকপাড়া মির্জাপুর কেন্দ্রে সকাল থেকেই নারীদের ইভিএমে ভোট দিতে গিয়ে ফিঙ্গার ম্যাচ না হওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়। যে কারণে বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক কুষ্টিয়া মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার কুষ্টিয়া মো. খায়রুল আলম, জেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন উপস্থিত হয়ে মেশিনটি দ্রুত সারানোর ব্যবস্থা করেন এবং পুনরায় ভোটগ্রহণ শুরু করার চেষ্টা করেন। এ সময় অনেক ভোটার ভোট দিতে না পেরে বাসায় চলে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ২ শতাধিক নারী ভোট দিতে না পেরে দাঁড়িয়ে থাকেন ভোট কেন্দ্রে।

ভোট দিতে না পারা ভোটারদের সাথে কথা বললে তারা জানান, সকাল থেকে দাঁড়িয়ে থেকেও ইভিএম মেশিনের ত্রুটির কারণে হাতের আঙুলের ছাপ না মেলায় সন্ধ্যার পরও ভোট দিতে পারেননি তারা। সারাদিন দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তারা।

খোকসা উপজেলা নির্বাচন অফিসার রশিদুল ইসলাম জানান, মেশিনের কোনো ত্রুটি নেই। ভোটারদের হাতের আঙুলের ছাপ না মেলার কারণে এ ধরনের জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। তবে জেলা নির্বাচন অফিসের মাধ্যমে ঢাকায় বিষয়টি জানানো হয়েছে। প্রিসাইডিং অফিসারের বিশেষ ক্ষমতাবলে এখনো যারা ভোট দিতে পারেননি তাদের জাতীয় পরিচয়পত্র দেখে ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান