সন্তান, অফিস, সংসার সামলে ভালো থাকুক মা

news-image

অনলাইন ডেস্ক : মা মানেই আনন্দের পাশাপাশি সন্তানকে বড় করার এক আকাশ দায়িত্বও। কিন্তু এর সাথে পরিবার এবং কর্মক্ষেত্র কোনটাই বাদ দেয়া যায় না। সবকিছু সামলে নিজের জন্য সময় বের করাটাই মুশকিল হয়ে দাঁড়ায় মায়েদের জন্য।

কিন্তু সব কিছু একসঙ্গে সামাল দিতে গিয়ে হিমশিম খেয়ে উঠতে হয় অনেক সময়। তাই সব কিছুর মধ্যে কয়েকটি বিষয় মাথায় রাখলেই মায়েদের পথ অনেকটা মসৃণ হয়।

১. নিজের কাছে অতিরিক্ত প্রত্যাশা নয়

দশ হাতে দশ দিক সামলাবেন, এমনটা ভেবে নেওয়ার কোনও মানে নেই। এতে কিন্তু নিজের চাপ বাড়ে। তাই সব সময় মাকেই সব কিছু করতে হবে না ভেবে সঙ্গীর সাথে সবকিছু শেয়ার করে নিন।

২. নিজের যত্ন ভুলবেন না

পরিবারের সকলের খেয়াল রাখা যেমন আপনার দায়িত্ব, তার মাঝে নিজের যত্ন নেওয়ার কথা কিন্তু কেউ আপনাকে মনে করিয়ে দেবে না। শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে শরীরচর্চা, ত্বকের যত্ন, পর্যাপ্ত ঘুম— এই সবগুলির প্রয়োজন রয়েছে। মায়ের দায়িত্ব পালন করার পাশাপাশি, সারা দিনের মধ্যে ঘণ্টা দুয়েক নিজের জন্য সময় বের করে নিতে হবে আপনাকেই।

৩. নিজের বিকল্প তৈরি করুন

বাড়িতে হোক বা কাজের জায়গায়, আপনাকে ছাড়া কাজ চলবে না এমন পরিস্থিতি তৈরি করবেন না। কর্মক্ষেত্রে কারও সাহায্য চাইতেও কুণ্ঠাবোধ করবেন না। ছোট পরিবারে বাচ্চাকে বড় করে তোলার জন্য তেমন কেউ না-ও থাকতে পারেন। সে ক্ষেত্রে শিশুর বাবাকেও ঘরের কিছু কাজে পারদর্শী হতে হবে।

৪) প্রয়োজনে ‘না’বলা শিখুন

মা হওয়া মানেই সব পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে, এমনটা ভাবার কোনও কারণ নেই। কর্মক্ষেত্রে এবং বাড়িতে, দুই জায়গাতেই ভারসাম্য রেখে চলতে গেলে কিছু বিষয়ে ‘না’ বলতে পারা জরুরি।

৫) নিজের শখ পূরণ করুন

পরিবারের সব দায়িত্ব পালন করার পর, নিজের শখ পূরণ করাটাও জরুরি। অনেক মহিলাই সময়ের অভাবে নাচ, গান, আঁকা, আবৃত্তি, গল্পের বই পড়ার মতো ছোট ছোট শখগুলি বিসর্জন দেন অনায়াসে। কিন্তু মা হিসাবে সব দিক সামাল দিতে গেলে মানসিকভাবে সুস্থ থাকাও জরুরি। তাই মাঝে মাঝেই নিজের শখ পূরণ করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার