সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর রুহিয়াতে সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জণ রায়।

ওসি বলেন, ঘটনার পর থেকে পলাতক আছে মামলার আসামিরা। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েছে৷ এরই মধ্যে রোববার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি কথিত তান্ত্রিক প্রকাশ বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত তিন মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে কৌশলে তিন বছরের সন্তানসহ ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান ওই তান্ত্রিক। সেখানে তাকে পূর্বপরিকল্পিতভাবে রাতভর শারিরীক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা ৷ এরপর তাকে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চায় তারা ৷

এক পর্যায়ে মামলা করতে চাওয়ায় নানা রকম ভয়ভীতি দেখানো হয় তাকে ৷ পরে ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে ভূক্তভোগী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক গোলাম ফারুকের আদালতে এ মামলা দায়ের করেছেন।

মামলার প্রধান আসামি করা হয় রেল গেট কিপার শামিম ইসলামকে। অন্যান্য আসামিরা হলেন- মোঃ মেজর, মোঃ এনামুল হক, উজ্জ্বল দাস ও গ্রেপ্তারকৃত কথিত তান্ত্রিক প্রকাশ ঝোল।

ওসি চিত্ত রঞ্জণ রায় বলেন, শিগগিরই ধর্ষণ মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান