সন্তানকে সময় দেয়ার কিছু কৌশল

news-image

লাইফস্টাইল ডেস্ক : যে সকল বাবা মা চাকরিজীবী তারা শুধুমাত্র ছুটির দিন ছাড়া সন্তানকে অন্য দিনগুলোতে সময় দিতে পারেনা। কিন্তু জীবন যতই ব্যস্ত থাকুক না কেন সন্তানের সঠিক ভাবে বেড়ে উঠা ও মানসিক বিকাশের জন্য তাকে অনেক সময় দেয়া দরকার। ব্যস্ত বাবা মায়েদের সন্তানের দেখাশোনা জন্য বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। জেনে নিন তেমনই কিছু পদ্ধতি সম্পর্কে।

১) প্রতিটি মায়ের জীবনে সন্তানের থেকে বেশি ভালবাসার ও গুরুত্বের আর কিছু নেই। মেয়েদের মাতৃত্ব তাদের জীবনে পূর্ণতা আনে। তাই যখন আপনি মা হবেন সন্তান কিছুটা বেড়ে উঠার পর প্রথমেই তাকে বুঝতে শিখুন।

২) বাচ্চারা দুষ্টমি করবে এটাই স্বাভাবিক। তাই বলে যে তাকে আপনি বেশি শাসন করবেন, মারধোর করবেন তা ঠিক না। কারণ অনেক সময় তারা মারের ভয়ে ভীত হয়ে খুব চুপচাপ হয়ে যায় যা তাদের মানসিক ভাবে ক্ষতি করে।

৩) ছুটির দিনে সব কাজ গুছিয়ে যতটা পারুন সন্তানকে সময় দিন। তার সাথে গল্প করুন, তার কি ভালো লাগে, কোন খেলনা পছন্দ করে, কি খেতে চায় জানুন। সন্তান ছোট হলেও তাদের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে।

৪) বাচ্চাকে স্কুলে দেয়ার আগে তার সাথে গল্প করে তাকে কিছু ছড়া-কবিতা শেখান। বিভিন্ন মজার গল্প বলুন। খেলতে খেলতে তাকে প্রাথমিক শিক্ষা দিন। তাকে সুন্দর করে কথা বলা, ভদ্রতা, সবকিছু শেখান।

৫) অনেক সময় ছোট বাচ্চাদের কাণ্ডতেই বুঝা যায় সে কি করতে বেশি ভালবাসে। অনেকেই ছবি আঁকতে ভালোকতে। এক্ষেত্রে তাকে রং পেন্সিল ও খাতা দিন যেন সে তার মনমতো ছবি আঁকতে পারে। আবার অনেকের নাচ,গান শেখার অনেক শখ থাকে। এক্ষেত্রে সন্তানকে বাধা দেবেন না।

৬) অবসরে সন্তানকে নিয়ে টিভি দেখুন। শিক্ষণীয় কোন অনুষ্ঠান দেখতে পারেন যা তার জন্য ভালো। বাচ্চাদের কখনোই এমন কোন কিছু দেখাবেন না যা দেখে তারা ভয় পায়। বাচ্চাদের প্রতি খেয়াল রাখুন যখন সে টিভি কিংবা কম্পিউটার ব্যবহার করে।

৭) মাঝে মাঝে সন্তানদের বেড়াতে নিয়ে যান। এমন কোন জায়গায় যান যেখানে সে আনন্দ পাবে এবং পাশাপাশি অনেক কিছু শিখতেও পারবে। যেমন, জাদুঘর, চিড়িয়া খানা ইত্যাদি স্থান হতে পারে সন্তানের জন্য আদর্শ স্থান।

৮) মনে রাখবেন, সন্তানের সবচেয়ে প্রিয় বন্ধু তার বাবা মা। তাই বাবা মা দুজনেরই উচিত সন্তানকে বেশি করে সময় দেয়া। তাই একসাথে তাকে আদর করুন ভালবাসুন, মাঝে মাঝে আপনাদের নিজেদের ছোট বেলার গল্প বলুন, শখ নিয়ে আলোচনা করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার