সনি আনল স্টিলের স্মার্টফোন

এক্সপেরিয়া ‘টি৩’ নামে পাঁচ দশমিক তিন ইঞ্চি মাপের সবচেয়ে পাতলা স্মার্টফোন উন্মুক্ত করেছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি।

সাত মিলিমিটার পুরুত্বের এই স্মার্টফোনটি অবশ্য বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন নয়। বর্তমানে পাতলা স্মার্টফোনের রেকর্ড হচ্ছে জিওনি ইলাইফ এস৫.৫ এর। স্মার্টফোনটির পুরুত্ব ৫.৫ মিলিমিটার।

১৪৮ গ্রাম ওজনের টি৩ স্মার্টফোনটি স্টেনলেস স্টিলের তৈরি। জুলাই মাস থেকে সাদা, কালো ও নীল-বেগুনি রঙে এই স্মার্টফোনটি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে পাওয়া যাবে। অবশ্য এখনও এর দাম প্রকাশ করেনি সনি কর্তৃপক্ষ।

হাই ডেফিনেশন বা এইচডি ডিসপ্লের স্মার্টফোনটিতে থাকছে ১.৪ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ও এক গিগাবাইট র্যাম যাতে স্মার্টফোনটি দ্রুত কাজ করতে পারবে। ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি ও মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধাও থাকবে এতে। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটির পেছনে অটো ফোকাস সুবিধাযুক্ত আট মেগাপিক্সেল ও সামনে ১.১ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

পেছনের ক্যামেরায় ফুল-এইচডি ভিডিও ক্যাপচার করা যাবে। টি৩ স্মার্টফোনটিতে ওফাই-ফাই, মিরাকাস্ট, এনএফসি, এলটিই, এ-জিপিএস সুবিধাও থাকবে। দুই হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার স্মার্টফোনটিতে চার্জও দীর্ঘক্ষণ থাকবে।

সনি মোবাইল কমিউনিকেশন্সের কর্মকর্তা ক্যালাম ম্যাকডুগাল বলেনম ‘এক্সপেরিয়া টি৩ এমনভাবে তৈরি করা হয়েছে যার নকশা প্রতিদিন নতুন বলে মনে হবে। সনির সর্বাধুনিক প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে। এতে ডিজিটাল ইমেজিং অভিজ্ঞতা যেমন যুক্ত হয়েছে তেমনি ঝকঝকে ছবি ও ভিডিও দেখাবে এইচডি ডিসপ্লে। স্টেইনলেস স্টিলের কাঠামো, নকশা ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি প্রতিদ্বন্দ্বিদের চেয়ে আলাদা করে তুলবে একে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার