‘সত্য স্বীকার’ করায় কাদেরকে ধন্যবাদ ফখরুলের

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘সত্য স্বীকার’ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আমি সবসময় বলে আসছি আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে লুট করে দেশকে একটা ভঙ্গুর অর্থনীতিতে পরিণত করেছে। এখন ওবায়দুল কাদের সাহেবও একই কথা বলছেন। তাদের দলের নেতারা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুট করে পাচার করেছেন। এই সত্য কথা স্বীকার করায় আমি ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই।’

আজ শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে মির্জা ফখরুল ঐ গ্রামের নিহত বিএনপি কর্মী হারুন ও জয়নালের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেন। বিএনপিকর্মী হারুন ও জয়নাল গত দশম জাতীয় সংসদ নির্বাচনে সদরের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিৎ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, এমন কথা ওবায়দুল কাদের সবসময় বলেন। কিন্তু দেখা যাচ্ছে রাষ্ট্র পরিচালনায় তারাই ব্যর্থ। আওয়ামী লীগ সম্পূর্ণ ভাবে এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশের মানুষ জানে আওয়ামী লীগ সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতা, দুর্নীতি, স্বজনপ্রীতি রয়েছে। সবমিলিয়ে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করা উচিৎ।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের বিরুদ্ধে দেশে আন্দোলন শুরু হয়েছে। সব রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি দিচ্ছে। আজকে যুগপৎ আন্দোলন তৈরির সময় এসেছে। ১৯৯৬ সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কথা উল্লেখ ছিল না। কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংবিধানে তা সন্নিবেশিত করেছিলেন। তিনি জনগণের পক্ষের মানুষ। ফখরুল বলেন, জনগণ চায় নিরপেক্ষ নির্বাচন। তাই জনগণের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। না হলে দেশে বিপরীত পরিস্থিতি দেখা দিতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি নুর করিম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান