সড়ক দুর্ঘটনা-আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : গাজীপুর, ময়মনসিংহ ও ধামরাইয়ে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ জনের। অন্যদিকে গাজীপুরে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর। শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঘটেছে এসব দুর্ঘটনা।

ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ২

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় কয়েকটি হাসপাতালে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতীক সিরামিকের একটি বাস সকালে শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে।

আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

৪ যুবকের মৃত্যু

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর ও টেকনগপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় চার যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টার মধ্যে পৃথক দুটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। টেকনগপাড়া এলাকায় নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাকুরিয়া এলাকার সালাম মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্তপুর এলাকার বাসিন্দা আবু তায়েব মুন (২৩)। নাওজোর এলাকায় নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর অন্যজনের ৩০ বছর।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় দুই যুবক ঘটনাস্থলে মারা যান। মরদেহ উদ্ধার করে করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই থানার এসআই মো. রোকন মিয়া জাগো নিউজকে বলেন, গাজীপুর চৌরাস্তা থেকে মোটরসাইকেলযোগে জাকির হোসেন ও আবু তায়েব মুন ময়মনসিংহে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের মোটরসাইকেলটি টেকনগপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জাকির হোসেন ও আবু তায়েব ঘটনাস্থলেই মারা যান।

গফরগাঁওয়ে গাড়িচাপায় প্রাণ গেলো পাগলের

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাড়িচাপায় অজ্ঞাত (৫০) এক পাগলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পড়শীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় এশিয়ান হাইওয়ে সড়কের পড়শীপাড়া এলাকায় অজ্ঞাত এক পাগল চিপস খেতে খেতে সড়কের পাশ দিয়ে হাঁটছিল। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই পাগল মারা যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার