সচেতন জনগণই মাদক সন্ত্রাস রুখবে-রংপুর বিভাগীয় কমিশনার

news-image

রংপুর ব্যুরো : সরকারের জিরো টলারেন্স নীতি এবং সচেতন জনগণই মাদক সন্ত্রাস রুখবে বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী ও চালানকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে অনড়। জনগনও দিন দিন মাদকের ব্যাপারে সচেতন হচ্ছে। এখন সবাই মিলে মাদক সন্ত্রাস রুখতে হবে।
আজ বুধবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রংপুর টাউন হলে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

“সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার” এই প্রতিপাদ্যে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মাদক বিরোধী আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, মহানগরের সভাপতি সাফিউর রহমান সফি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মোঃ মাসুদ হোসেন। আলোচনা শেষে প্রবন্ধ লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।

এদিকে আজ বুধবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে মাদকবিরোধী একটি বর্ণিল শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রিকোভারী, সমাজকর্মী, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সদস্যরাসহ বেসরকারী সংগঠন অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার