সচেতনতার অভাবেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: সেনাপ্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : সচেতনতার অভাবেই আশঙ্কাজনকহারে ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ রোববার ঢাকা সেনানিবাসে এডিস মশা নির্মূল অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধানের সহধর্মিণী বেগম নুরজাহান আহমেদ।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকাসহ সকল সেনানিবাসে ডেঙ্গু নির্মূলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন এবং সকলকে নিজ নিজ প্রতিষ্ঠান, বাসস্থান/আবাসিক এলাকা এবং দায়িত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার ও গতিশীল করতে অনুপ্রাণিত করেন।

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান সস্ত্রীক ডেঙ্গু মশার সম্ভাব্য উৎপত্তিস্থল এবং মশক নিধনকারী বিভিন্ন কীটনাশক এবং যন্ত্রপাতি প্রদর্শনী শীর্ষক দুইটি স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ডেঙ্গু সচেতনতামূলক আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে সেনাবাহিনীর কর্মকর্তাগণ সস্ত্রীক, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, বেসামরিক কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন স্কুল এবং কলেজ হতে আগত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ প্রায় ৪ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এডিস মশা নির্মূল অভিযান-২০২২ এ অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার