সকালে কমে বিকেলেই বাড়ল স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবদেক : সকালেই কার্যকর হয়েছে স্বর্ণের নতুন দাম। তাতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টা না পেরোতেই আজ বৃহস্পতিবার বিকেলে স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা করা হয়েছে। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৮৯৮ টাকা করা হয়েছে। এ ছাড়া সনাতনী স্বর্ণের দাম ভরি প্রতি ৭৫৮ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতনী রুপা ১ হাজার ৫০ টাকা ভরিতে বিক্রি হচ্ছে।

এর আগে সব থেকে ভালো মানের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে গতকাল বুধবার স্বর্ণে নতুন দাম নির্ধারণ করে বাজুস। আজ বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর হয়।

এর একদিন আগে (মঙ্গলবার) ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। অর্থাৎ, দু’দিনে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। এবার আবার স্বর্ণের দাম বাড়ানো হলো। এর মধ্য দিয়ে গত তিনদিন প্রতিদিনই স্বর্ণের দাম সমন্বয় করা হলো।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান