সংসদ সদস্য হওয়ার প্রস্তুতি নিচ্ছি : মিষ্টি জান্নাত

news-image

বিনোদন ডেস্ক : সংসদ সদস্য হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সেজন্য বর্তমানে লন্ডনের ইউনিভার্সিটি অফ অ্যাসেক্সে আইন বিষয়ে পড়াশোনা করছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। মিষ্টি বলেন, আমি আইন বিষয়ে পড়াশোনা করছি। কারণ ভবিষ্যতে সংসদ সদস্য হতে চাই। এজন্য যতদূর সম্ভব প্রস্তুতি নিচ্ছি। ডেন্টালের পড়াশোনা শেষ করে এখন আমি লন্ডনের ইউনিভার্সিটি অফ অ্যাসেক্সে আইন বিষয়ে পড়ছি।

এদিকে বৃহস্পতিবার (২৩ মে) মিষ্টি জান্নাতকে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন অভিনেত্রী তমা মির্জা। যেখানে মিষ্টি জান্নাতের দুটি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘….নায়িকা হয়েছে তমা মির্জা : জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন তমা মির্জার আইনজীবী। এজন্য ১০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে।

তমার সেই নোটিশের জবাবে মিষ্টি জান্নাত বলেছেন, আসলে এসব নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়। আমি আইন বিষয়ে পড়াশোনা করছি। আইন ভালো জানি। তার এই লিগ্যাল নোটিসের কোনো গ্রাউন্ড নেই। কিন্তু আমার গ্রাউন্ড আছে আমিও তাকে লিগ্যাল নোটিস পাঠাব। আমার আইনজীবীর মাধ্যমে উল্টো তাকেই আমি আইনি নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি।

অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবেও পরিচিতি রয়েছে মিষ্টি জান্নাতের। এখন তাহলে আবার আইন নিয়ে পড়ছেন কেন. প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন- সামনে আমি সংসদ সদস্য হতে চাই। রাজনীতিতে সক্রিয় হব। তাই আইন বিষয়ে পড়াশোনা করছি। নিজেকে জনপ্রতিনিধি হিসেবে যোগ্য করতে প্রস্তুতি নিচ্ছি।

এদিকে তমার পাঠানো নোটিসে বলা হয়েছে, সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া পরবর্তী সময়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার