জি এম কাদের বিরোধীদলীয় নেতা, উপনেতা আনিসুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একই সঙ্গে তিনি দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। স্পিকার কার্যপ্রণালী বিধির ক্ষমতা বলে এ স্বীকৃতি দেন।

আজ রবিবার সংসদ সচিবালয় থেকে জারি করা এসংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১) (ট) বিধি অনুযায়ী, বিরোধী দলের নেতা এবং ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসনে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। জাতীয় পার্টি এ নির্বাচনে পেয়েছে ১১টি আসন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন।

১১টি আসন পাওয়ার প্রেক্ষাপটে জাতীয় পার্টি বিরোধী দলে বসতে পারবে কি না, তা নিয়ে নানা আলোচনা ছিল। শেষ পর্যন্ত স্পিকার তাঁর ক্ষমতাবলে এ দলটির নেতাকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিলেন। ফলে জাতীয় পার্টিই দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার