সংসদে আমরাই বৃহত্তর বিরোধী দল : রাঙ্গা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘সংসদে অনেক সংসদ সদস্য বিএনপির সমালোচনা করতে গিয়ে সংসদে বিএনপিকে বিরোধী দল বলেন। সংসদে আমরা বৃহত্তর বিরোধী দল। আমরা বিরোধী দল, এখানে কোনো ভুল নেই। সংসদ সদস্যরা বিএনপিকে উদ্দেশ করে বিরোধীদল বলেছেন তা এক্সপাঞ্জ করার দাবি জানাচ্ছি।’

আজ সোমবার সংসদের বৈঠকে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন মসিউর রহমান রাঙ্গা । এ সময় তিনি বিভিন্ন খাতে সাফল্যের জন্য সরকারের প্রশংসা করেন এবং বিএনপির সমালোচনা করেন।

সংসদ ভবনের অবকাঠামোর উন্নয়নের প্রশংসা করতে গিয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘সংসদের ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের থাকার জায়গা সংসদ সদস্য ভবনের ফ্ল্যাটগুলো এত সুন্দর হয়েছে যে, আমি যে বাড়ি ভাড়া থাকি তা ছেড়ে দিয়ে এখানে থাকব। আমার বিরোধীদলীয় চীফ হুইপ হিসেবে পাওয়া কক্ষে গেলেই বাতি জ্বলে ওঠে। বেরিয়ে এলে বাতি বন্ধ হয়ে যায়। আগে সংসদের কোনো বাথরুমে যেতে পারতাম না। বাথরুমে যেতে ভয় করত। এখন দেখি বাথরুম এত সুন্দর যে বসে মনে হয় নাস্তাও করা যাবে।’

পদ্মা সেতুর প্রশংসা করে এ জাপা নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে, কষ্ট করে, এই সেতুটি দাঁড় করিয়েছেন। আমার মনে হয় সেতুটি যদি উনি (প্রধানমন্ত্রী) সম্পন্ন করতে না পারতেন তাহলে উনি একটা নিজের ক্ষতি নিজেই করে বসতেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। এরকম একটি সম্ভাবনা উনার মধ্যে আমি দেখেছিলাম, যে অ্যানি হাউ তিনি এটা করতে চান। উনি এটা করেছেন।’

সংসদ সদস্য মমতাজ বেগমের একটি গানের লাইন উল্লেখ করে রাঙ্গা বলেন, ‘বুকটা ফাইট্টা যায় গানের মতো ওদের (বিএনপি) বুকটা ফাইট্টা যায়। সে কারণে একবার বলে ভেঙে পড়বে। একবার বলে এই হবে। একবার বলে ওই হবে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার