সংলাপ শেষে সরকার হটাতে গণআন্দোলন: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে সরকার হটাতে গণআন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে গুলশানে কাজী জাফর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পার্টির সাথে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে সংলাপ শেষে এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারবিরোধী গণ-আন্দোলনের দফা ঠিক করা নিয়ে আলোচনা হয়েছে।

খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নতুন ইসি গঠনসহ নানা বিষয়ে কথাও হয়েছে বলে জানান তিনি।

সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

মূলত সরকার বিরোধী প্লাটফর্মে আরও শক্তিশালী করতেই এই সংলাপ করছে বিএনপি।

রাতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে সংলাপ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার